ইসলাম ও অন্যান্য ধর্ম
Category: ইসলামি গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
Author: ইসমাইল
রাজি আল-ফারুকী
Translator: ড. রহমান হাবিব
Edition: ১ম
সংস্করণ, December 2022
ISBN: 9789849572947
No of Page: 262
Language: বাংলা
Country: বাংলাদেশ
Weight: 0.38
Kg
ভূমিকা:
ইসমাইল রাজি আল-ফারুকী স্বীয় মতাদর্শকে সঠিক প্রমাণের
উদ্দেশ্যে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজেকে ইসলামের বুদ্ধিবৃত্তিক জগতে নিয়োজিত করেন। ইসলামি
জগতের বুদ্ধিজীবীদের যেসকল বক্তব্য তিনি যথেষ্ট মনে করেননি বা তাঁর কাছে যেসকল বক্তব্য
স্পষ্ট মনে হয়নি, সেগুলোকে নবায়ন করে চিন্তার দোদুল্যমানতা দূর পূর্বক সত্যনিষ্ঠ তথ্যদর্শনকে
তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ফারুকীর জীবনে বিশেষ করে তাঁর জীবনের দ্বিতীয়ার্ধে ইসলাম
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। তিনি ইসলামি দৃষ্টিকোণ থেকে জীবনকে পর্যবেক্ষণ করতেন।
বিষয়টি অন্যরা সহজেই বুঝতে পেরেছিল। অধ্যাপক এইচ. এ. আর. গিব-এর পত্রের জবাবে ফারুকী
লিখেছেন “আপনার কথা থেকে এটি সুস্পষ্ট যে, আমি ইসলামকে আমার জীবনের পথ নির্দেশিকা হিসেবে
গ্রহণ করেছি”।১ ফারুকীর সমগ্র জীবন ইসলামের দর্শনকে নিয়েই আবর্তিত হয়েছে। এমনটিই ছিল
তাঁর শিক্ষাগত জীবনের প্রকৃত উদ্দেশ্য।
আল-ফারুকী ১৯২১ সালের ১ জানুয়ারি ফিলিস্তিনের
জাফ্ফাতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদ আল হুদা আল-ফারুকী ফিলিস্তিনের একজন যোগ্য
বিচারক ও সুপরিচিত ব্যক্তি ছিলেন। ফারুকী সম্ভ্রান্ত ও প্রাজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করায়
তাঁর শিক্ষার ভিত্তি সুগভীরভাবে নির্মিত হয়েছিলো। তাই তিনি দেশের তাৎপর্যপূর্ণ ভূমিকায়
নিজেকে নিযুক্ত করেন। বৈরুতে আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে দেশে ফেরার পর
ফারুকী ফিলিস্তিন সরকারের গ্যালিলির জেলা গভর্নর নিযুক্ত হন। ১৯৪৮ সালে ফিলিস্তিনের
বিভক্তিতে স্বপরিবারে তিনি উদ্বাস্তুতে পরিণত হন। এই অভিজ্ঞতা তাঁকে গভীরভাবে বেদনার্ত
করেছিল; যা তাঁর ভবিষ্যৎ চিন্তায় ভূমিকা পালন করেছে। তাই পরবর্তী জীবনের লেখালেখিতে
স্বীয় মাতৃভূমি, জনগণ, ইতিহাস এবং সংস্কৃতি সর্বাপেক্ষা প্রাধান্য পেয়েছে।