-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
Publish
Date: February 2019
Page
No: 88
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 2207 4
‘নাইয়র’
গ্রামীণ বাঙালি লোকজীবনের গুরুত্বপূর্ণ সামাজিক-সাংস্কৃতিক প্রসঙ্গ। নববিবাহিত দম্পতির
প্রিয়জনের সান্নিধ্যে কিছুদিন অবকাশযাপনের অনুষঙ্গ এর সঙ্গে নিবিড়ভাবে জড়িত। পিতৃতান্ত্রিক
বাঙালি সমাজে বিয়ের পর মেয়েদের ছেড়ে যেতে হয় বাবা-মা-ভাই-বোন আশ্রিত পরিবার। বরণ
করে নিতে হয় স্বামী-শ্বশুরবাড়ির স্বজনদের । বাবার বাড়িতে সেই বিবাহিত মেয়ের মমতা-ভালোবাসা
ও নিজের মতো করে খানিকটা সময় কাটানোর আকাকাই নাইয়র প্রথার উপজীব্য। নাগরিক সমাজেও
এর প্রভাব ও আবেদন স্বীকৃত । নির্দিষ্ট পার্বণ, উৎসব, সন্তানের জন্মদান ও উপলক্ষ্যকে
আশ্রয় করে যে নারী স্বামী-সন্তানকে নিয়ে বেড়াতে আসে বাবার বাড়ি। নদীবাহিত বাংলাদেশে
নাইয়রের মূল বাহন নৌকা। তবে ক্ষেত্রবিশেষে গরুর গাড়ি ও পালকিও নাইয়রের জন্য ব্যবহৃত
হয়। লোকসংস্কৃতির বর্ণাঢ্য এ প্রথাটি আধুনিক নাগরিক মানুষের চিন্তা-চেতনায় ও যে স্বতন্ত্র
আবেদন সৃষ্টি করতে সমর্থ, এর রূপায়ণ ঘটেছে নাইয়র উপন্যাসে । মধ্যযুগের বাঙালি লোকসংস্কৃতি
ও লোকসাহিত্যের বিভিন্ন উপাদান এ উপন্যাসে সমন্বিত হয়েছে নাইয়র প্রথার প্রাসঙ্গিক
পরিমণ্ডল নির্মাণে। নাইয়রকেন্দ্রিক লোকসংগীত, লোকউৎসব, মেয়েলি আচার, রীতি-নীতি, বাকভঙ্গি,
মূল্যবোধ প্রততির সঙ্গে যুক্ত ‘মনসামঙ্গল’ কাব্যধারার অন্তর্গত দাড়াই-বড়াই উপাখ্যান’
ও ‘চণ্ডীমঙ্গল কাব্যধারার অন্তর্গত সতীরে পতিনিন্দা’ এ উপন্যাসে যুক্ত করেছে ভিন্ন
মাত্রা। আদর্শ ও ব্যক্তিত্বের সংঘাত কলেজশিক্ষক এক দম্পতির জীবনে ভাঙা-গড়ার চালচিত্র
বয়ন করে চলে নাইয়রের অনুষঙ্গে, তারই অনবদ্য শিল্পরূপ এ উপন্যাস।