বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে বাংলাদেশ
-
ভাঙ্গন
৳500 -
দ্যা সাইলেন্ট উইডো
৳600 -
দ্যা নিউ ওয়াল্ড
৳350
ধীমান লেখক শামসুজ্জামান খানের নবতম গদ্যসংগ্রহ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ। এই গ্রন্থে সংকলিত হয়েছে মহান মুক্তিযুদ্ধ, মহান নেতা বঙ্গবন্ধু এবং আমাদের প্রিয় এই বাংলাদেশের উৎস-অন্বেষা বিষয়ে সমকালের এক শক্তিমান গদ্যশিল্পীর নির্বাচিত রচনা। শামসুজ্জামান খান সুদীর্ঘকাল বাঙালি, বাঙালি মুসলমান এবং বাংলাদেশ জাতিরাষ্ট্রের উদ্ভব, বিকাশ ও গতিবিধি বিষয়ে নিবিড় পর্যবেক্ষক। বাঙালির হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা সংগ্রামের ভেতরের মানুষ তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য-ধন্য একজনÑ শামসুজ্জামান খান। এই বইয়ে তাই তাঁর রচনাসমূহ কেবল তত্ত্বগত বিশিষ্টতায় হাজির হয় না বরং একইসঙ্গে অভিজ্ঞতার নির্যাসেও হয় ঋদ্ধ। শোষণ-বৈষম্য এবং সাম্প্রদায়িকতা-মৌলবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশায়, বঙ্গবন্ধুর শোষিতের গণতন্ত্র বাস্তবায়নের আকাক্সক্ষায় লেখক তাঁর কলম শানিত করেছেন। পাঠক এই বইয়ে বাংলা, বাঙালি, বাংলাদেশ, বঙ্গবন্ধÑ এই চার পবিত্র ‘ব’-এর মর্মার্থ অনুধাবন করতে সক্ষম হবেন; লেখকের মুক্তিযুদ্ধের স্মৃতি ও বঙ্গবন্ধুর মূল্যায়ন পাঠ করে পাঠক প্রাণিত হবেন মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সমুখপানে এগিয়ে যেতে।
মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে শামসুজ্জামান খানের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ সবার জন্যই এক অনিন্দ্য-উপহার।