-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
Publish
Date: February 2016
Page
No: 129
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 1833 6
মানুষ
শারীরিকভাবে মর্ত্যজগতে বাস করলেও মনে-মগজে-মননে ভিন্ন এক জগতের ও বাসিন্দা। সে-জগৎ
স্বপ্নের, সাধের, ভয়ের-ভরসার এক অলীক অলৌকিক অদৃশ্য কিন্তু আঁচে- আন্দাজে-অনুমানে পাওয়া
আসমানী শক্তি-নিয়ন্ত্রিত অমোঘ পরিণাম-পরিণতির অমর-অক্ষয়- অনন্ত আত্মিকজীবন। মেধায়-মগজে
যে যত স্থুল কিংবা অনীহ,তার সেই কল্পলোক ততই অযৌক্তিক অবৌদ্ধিকভাবেবিচিত্র ও বিবিধ
আর বিভিন্ন গুণে- মানে মাপে-মাত্রায়। আপাতত মতবাদী সম্প্রদায়গত ও জন্মসূত্রে দৃষ্ট,
শ্রুত ও লব্ধ বিশ্বাস- সংস্কার –ধারণা –আচার আচরণ প্রভৃতিতে সাদৃশ্য থাকলেও প্রত্যেক
ব্যক্তির দেহাবয়বের বিভিন্নতার মতোই বিশ্বাস সংস্কার ধারণার ও তেমনি স্থুল-সূক্ষ পার্থক্য
থেকেই যায় গুণ- মান মাপ মাত্রাগত। তাছাড়া জগৎ-জীবন-আত্মাও দেহবিশ্লিষ্ট অন্তত অক্ষয়
জীবন সম্বন্ধে চিন্তাভাবনায় ধারাবাহিক অনুভূতির উপলব্ধির অনুশীলনে সাধারণ মানুষের কোনো
ঈহা না থাকায় আমজনতা প্রজন্মক্রমে গতানুগতিকভাবে পরম্পরাগত বিশ্বাসে- সংস্কারে ধারণায়
অভ্যস্ত থেকেই নিশ্চিত জীবন যাপনে পরবর্তী আত্মিকজীবন সম্বন্ধে আশ্বস্ত থাকে, ভয়ে-
ভরসার দ্বিধাদ্বন্দ্বে কাতর থেকেও। মানুষের মানস মুকুরে স্বদেশ যে নানভাবে বিম্বিত
হয়েছে বইটি তারই স্বাক্ষ্য বহন করে।