মুসলিম নারী ও পর্দা: ঐতিহাসিক, আধুনিক ও প্রচলিত ধারণার পুনর্মূল্যায়ন (পেপারব্যাক)
Summary:
পর্দার ব্যাপারে গ্রন্থটিতে শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত
আলোচনা স্থান পেয়েছে। পর্দা সম্পর্কে পশ্চিমাদের মধ্যে যে বহুল প্রচলিত ধারণা রয়েছে
তাকে মুসলিম নারীদের নির্যাতনের নমুনা হিসেবে মনে করা হয়। বৈশ্বিক এ বিষয়টিতে আর্থ-সামাজিক
অনেক মূল বিষয়ের আলোচনা এখানে স্থান পেয়েছে। পর্দার ব্যাপারে পশ্চিমাদের মধ্যে ঐতিহাসিকভাবে
যে ধারণা রয়েছে গ্রন্থকার এখানে সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা করেছেন (হেরেমের আলোচনার
সাথে উপনিবেশবাদ ও বহু সংস্কারের বিভিন্ন দিকের ওপর আলোচনাসহ)। সাথে সাথে নারীবাদী
আলোচনা এবং পর্দাতত্ত্বের ওপর বিকল্প আলোচনা এখানে উপস্থাপন করা হয়েছে। এ গ্রন্থের
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো লেখকের মতামত, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা। হিজাবের ওপর লেখক
কানাডার নারীদের যে সাক্ষাৎকার নিয়েছেন মুসলিম নারীর এরূপ একটি নমুনার প্রেক্ষিতের
ওপর এ গ্রন্থে আলোচনা করা হয়েছে। পিএইচডির একজন ছাত্রী হিসেবে গবেষণার সময় লেখক ইসলাম
গ্রহণ করেন। আরো মজার ব্যাপার হলো মানুষের প্রতিক্রিয়া সংক্রান্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই
তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। মানুষের প্রতিক্রিয়া তার ডক্টরেটের মূল বিষয়টি পরিবর্তন
করে দিয়েছে। এ কারণে তার পিএইচডি গবেষণার বিষয় হিসেবে পর্দা বিষয়টিকে তিনি বেছে নিয়েছেন।
লেখক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভুল বুঝাবুঝির সযত্ন ও সতর্ক গবেষণার প্রয়াস পেয়েছেন। লেখক
কিছু কিছু মানসিক ও নেতিবাচক মৌলিক বিষয়কে চ্যালেঞ্জ করেছেন, যে বিষয়গুলো বর্তমান সময়ে
আলোচনার বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। |
Specification:
| Name | মুসলিম নারী ও পর্দা: ঐতিহাসিক, আধুনিক ও প্রচলিত ধারণার পুনর্মূল্যায়ন |
| Category | পর্দা ও বিধি-বিধান |
| Author | ক্যাথেরিন বুলক |
| Translator | ড. মুমতাহিনা |
| Editor | আহমদ হোসেন মানিক |
| Edition | সেপ্টেম্বর, ২০২৩ |
| ISBN | 9789849812913 |
| No of Page | 48 |
| Language | বাংলা |
| Publisher | বিআইআইটি পাবলিকেশন্স |
| Country | বাংলাদেশ |
| Weight | 0.08 Kg |