হাসনাত আবদুল হাই রচনাবলি ৩
-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
Publish
Date: March 2019
Page
No: 812
Size: 6.5×9.5
Binding: Hardcover
ISBN No: 978 984 04 2204 3
লেখালেখির
সৃজনশীলতায় যিনি নিজেকে উতরে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় তিনি হাসনাত আবদুল হাই
। গল্প, উপন্যাস, জীবনোপন্যাস, ভ্রমণকথাসহ নানাবিধ রচনায় তিনি নিজেকে ক্রমশ উৎকর্ষ
করে চলেছেন । জীবনের নানান দিক তার লেখনীতে নানা মাত্রায় উদ্ভাসিত। মানুষ এবং তার
মনোজগৎ এবং সেই মানুষটির সমকালীন রাজনীতি হাসনাতের কেন্দ্রবিন্দু। উচ্চবিত্ত সমাজ থেকে
প্রান্তিক জনগোষ্ঠী তার আগ্রহের সীমা । উন্নয়ন সংস্থাসমূহের দর্শন এবং কর্মপদ্ধতি,
বৈশ্বিক রাজনীতির মিথস্ক্রিয়া আমাদের অভ্যন্তরীণ রাজনীতি ও সংস্কৃতিতে কীভাবে প্রতিক্রিয়া
ঘটায় তা-ও তিনি নানাভাবে বিভিন্ন রচনায় দেখিয়েছেন । আমাদের গত শতাব্দীর তিন ভুবনের
তিনজন অনন্য ব্যক্তিত্বকে নিয়ে রচনা করেছেন অসাধারণ ট্রিলজি জীবনোপন্যাস। তার ভ্রমণ-কাহিনি
হয়ে উঠেছে অন্যমাত্রার ভ্রমণ-সাহিত্য। বাংলা কথাসাহিত্যের জগতে হাসনাত আবদুল হাই এক
উজ্বল নাম। তার রচনা আমাদের অগ্রসর পাঠককে আন্দোলিত করেছে । ভাষিক চাতুর্য ও সাহিত্যিক-কূটভাস
এড়িয়ে তিনি লিখেছেন নিজস্ব গদ্যে তার সময়ের সাতকাহন । হাসনাত আবদুল হাইয়ের সামগ্রিক
রচনা নিঃসন্দেহে আমাদের সৃজনশীল সাহিত্যে একটি সৌম্য, কান্তিময় এবং দেদীপ্যমান সংযোজন।