বাংলা তুলনামূলক সমালোচনা সাহিত্যের নির্মাতা কবি-সমালোচক শশাঙ্কমোহন সেন

(0 reviews)


Price:
৳160 /Pc

Quantity:
(100 available)

Total Price:
Share:
বইয়ের বিবরণী
বইয়ের নাম:বাংলা তুলনামূলক সমালোচনা সাহিত্যের নির্মাতা কবি-সমালোচক শশাঙ্কমোহন সেন
লেখক : অনুপম সেন
বিভাগ/ শ্রেণী: প্রবন্ধ
 
সমালোচনা-সাহিত্য সাহিত্যের একটি প্রধান শাখা। যখন থেকে সৃজনশীল সাহিত্যের সূচনা ঘটেছে, প্রায় তার সমকালে সেই-সাহিত্যকে বোঝার জন্য, তার রসোপলব্ধির জন্য সমালোচনা-সাহিত্যও বিকশিত হয়েছে। হোমার, সফোক্লিস, ইউরিপিডিস, বাল্মীকি, ব্যাস, কালিদাস ভবভূতির সৃষ্টিকর্ম কেন অনন্যসাধারণ এবং তাঁদের সৃষ্টির অপার সৌন্দর্য কোথায়Ñসেকথা প্লেটো, এরিস্টটল, লনজিনাস, ভরত, আনন্দবর্ধন, বিশ্বনাথ প্রমুখ সাহিত্য-সমালোচক যে-ব্যাখ্যার মাধ্যমে উদ্ভাসিত করেছেন, তা নিজেই এক অভিনব সাহিত্যে পরিণত হয়েছে।

ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাংলায় যে-অচিন্তনীয় নবজাগরণের সূচনা হয়েছিল, তা ছিল মুখ্যত সাহিত্যকেন্দ্রিক। ঔপনিবেশিক শাসনের ফলে সে সময় বাংলা জুড়ে অর্থনৈতিক দৈন্য বিস্তৃতি লাভ করলেও ইংরেজির মাধ্যমে ইউরোপীয় মননের ঐশ্বর্যের সঙ্গে আমাদের যে-গভীর সম্পর্ক ঘটে, তার ফলে কবিতা, সংগীত, নাটক, উপন্যাস, ছোটগল্প, সমালোচনা-সাহিত্য শিল্পকলা যে অভূতপূর্ব বহুমুখী বিকাশে সমৃদ্ধ হয়, তা বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে।

সে সময় যাঁদের হাতে সাহিত্যের অন্যতম প্রধান শাখা বাংলা সমালোচনা-সাহিত্য অসাধারণ ঋদ্ধি অর্জন করে, তাঁদের মধ্যে অগ্রগণ্য প্রধানতম ছিলেন কবি-সমালোচক শশাঙ্কমোহন সেন। বস্তুত তিনিই বাংলা তুলনামূলক সমালোচনা-সাহিত্যের জনক। অধ্যাপক আহমদ শরীফবিশ শতকে বাঙালিগ্রন্থে লিখেছেন, “রবীন্দ্রনাথকে মাথায় রেখেও বলা চলে বাংলা ভাষায় প্রতীচ্য আদলের মানের সাহিত্য সমালোচনা প্রথম শুরু করেন কবিভাস্কর শশাঙ্কমোহন সেন (১৮৭২-১৯২৮), দ্বিতীয় ব্যক্তি মোহিতলাল মজুমদার (১৮৮৮-১৯৫২); তারপর আমরা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সুবোধ সেনগুপ্ত, নীহাররঞ্জন রায় প্রমুখ অনেকতায় বহু সমালোচক প্রাবন্ধিক পেয়েছি। সাহিত্যের মূল্যায়ন বিশ্লেষণমূলক ইতিহাসকার রূপে পেয়েছি দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৬), সুকুমার সেন, মুহম্মদ শহীদুল্লাহ, মুহম্মদ এনামুল হক, প্রমথনাথ বিশী প্রমুখ।বিশ্ববিখ্যাত পণ্ডিত বিনয় সরকার, যিনিবাংলার বিশ্বকোষহিসেবে পরিচিত, সেই বিদগ্ধ পণ্ডিতপ্রবাসীতে লিখেছিলেন, “বাংলা সাহিত্যে বিশ্বসাহিত্যের খবর বলতে পারেন দুজন ব্যক্তি-অধ্যাপক ব্রজেন্দ্রনাথ শীল শশাঙ্কমোহন সেন।সমালোচক শশাঙ্কমোহন অনন্য, অসাধারণ। সমালোচনার ক্ষেত্রে তিনি যে-গভীর তল স্পর্শ করেছেন সেখানে তাঁর কোনো সহযাত্রী নেই। কিন্তু তাঁর পরিচয় কেবলমাত্র সমালোচনার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; তিনি মৌলিক কবি-প্রতিভারও অধিকারী।

এই গ্রন্থে শশাঙ্কমোহনের সমালোচনার বিশাল ব্যাপ্তি অতলস্পর্শী গভীরতার কয়েকটি দিকমাত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কবি-পরিচয়ের বিস্তৃত কোনো ব্যাখ্যা এখানে নেই।
There have been no reviews for this product yet.