ভাষা দর্শন

(0 reviews)


Price:
৳225 /Pc

Quantity:
(100 available)

Total Price:
Share:

বইয়ের বিবরণী

বইয়ের নাম : ভাষা দর্শন
লেখক : ডক্টর এম. মতিউর রহমান
বিভাগ/ শ্রেণী: দর্শন


বর্তমান গ্রন্থটিতে সাম্প্রতিককালের ভাষা দর্শনের প্রধান মতবাদসমূহের আলোচনার প্রয়াস নেয়া হয়েছে। অর্থতত্ত্বের (Semantics) সবচেয়ে জনপ্রিয় মতবাদ, অর্থের নির্দেশমূলক মতবাদের আলোচনা ছাড়াও অন্য যেসব মতবাদসমূহের আলোচনা গ্রন্থে করা হয়েছে তা হলো ফ্রেগে রাসেলের বর্ণনামূলক নির্দেশনা মতবাদ, মিল কৃপকির প্রত্যক্ষ নির্দেশমূলক মতবাদ, ডোনেলান কৃপকির কারণিক-ঐতিহাসিক মতবাদ, লকের ধারণাগত মতবাদ, ব্লুমফিল্ড মরিসের আচরণবাদী মতবাদ, টারস্কি ডেভিডসনের সত্য-মানশর্ত মতবাদ এবং যৌক্তিক প্রত্যক্ষবাদীদের যাচাইযোগ্যতার নীতি। ভাষা দর্শনের আলোচনায় ভিটগেনস্টাইন একটি সুপরিচিত নাম। দর্শনের দুটি ধারারই (কৃত্রিম ভাষার ধারা এবং সাধারণ বা প্রাকৃতিক ভাষার ধারা) প্রতিফলন পরিলক্ষিত হয় তাঁর দার্শনিক চিন্তাধারায়। ভিটগেনস্টাইনের ভাষা দর্শনের সংক্ষিপ্ত আলোচনা গ্রন্থে করা হয়েছে। প্রয়োগতত্ত্বের (Pragmatics) একটি প্রধান প্রত্যয় হলোবাচন ক্রিয়াবা ‘Speech Act’, এবং  এইবাচন ক্রিয়ামতবাদের বিভিন্ন রূপ নিয়ে অস্টিন, সার্ল গ্রাইসের মতের আলোচনা গ্রন্থে স্থান পেয়েছে। পরিশেষে, অর্থের বিভিন্ন মাত্রা, যথা, অস্পষ্টতা, দ্ব্যর্থকতা রূপকের ¦রূপ আলোচনার মধ্য দিয়ে গ্রন্থটির পরিসমাপ্তি টানা হয়েছে।

There have been no reviews for this product yet.