Top Selling Products
বইয়ের বিবরন :
বইয়ের নাম: ছোটবকুলপুরের যাত্রী
লেখক মানিক বন্দ্যোপাধ্যায়
বিভাগ/ শ্রেণী: গল্প
গাড়ি দাঁড়ায় মিনিট
দেড়েক। এই
সময়টুকুর ব্যস্ততা
এবং কলরবও আজ
স্টেশনে ঝিমানো
মনে হয়, তারপর
গাড়ি ছেড়ে যাবার
দু-চার মিনিটের
মধ্যেই অদ্ভুতভাবে স্টেশন
এলাকা যাত্রীশূন্য হয়ে
ছমছমিয়ে আসে।
গাড়ি থেকে যারা
নেমেছে তারা কোনো
দিকে না তাকিয়ে
তাড়াতাড়ি গেটে
টিকিট দিয়ে পথে
নেমে যায়—এত
লোকে যে টিকিট
কাটে এবং সদর
গেটে টিকিট দাখিল
করে স্টেশন ছাড়ে
এও এক অসাধারণ
ব্যাপার বটে।
চারদিকে একনজর
তাকালেই টের
পাওয়া যায় যে,
বাড়ির টান আজ
সকলের হঠাৎ বেড়ে
যায় নি, স্টেশন
এলাকা ছেড়ে তফাত
হবার তাগিদেই যাত্রীদের
এত তাড়া।
There have been no reviews for this product yet.