বইয়ের বিবরন :
বইয়ের নাম: চিত্তরঞ্জন অথবা যযাতির
লেখক : হরিশংকর জলদাস
বিভাগ/ শ্রেণী: গল্প
‘সহোদর’
গল্পে
কুন্তীর হাহাকারের সঙ্গে
জড়িয়ে গেছে
বর্তমানের কুমারী
মা-দের আর্তনাদ। ‘তুমি
কে
হে
বাপু’তে ব্যাসদেবের সঙ্গে
অদ্বৈত
মল্লবর্মণের সাক্ষাৎ। এই
গল্পে
বিবর্ণ
সম্প্রদায়ে জন্ম
নেওয়া
দুই
মহাজনের বেদনা
এক
বিন্দুতে মিশেছে। সুরেন্দ্র গাওয়াল’ ও
‘ঢোলদাস’
গল্প
দুটোতে
দুজন
অন্যরকম মানুষের জীবনালেখ্য বর্ণিত। সুরেন্দ্র আর
মনমোহনের মতো
মানুষ
আছে
বলেই
অশেষ
ক্লেশের মধ্যেও
জীবন
এখনো
অনেক
আকর্ষণীয়। “চিত্তরঞ্জন অথবা
যযাতির
বৃত্তান্ত’ গল্পটিতে ‘মহাভারতে’র
আশ্রয়ে আপনারই
জীবনকথা যেন
রূপায়িত। ‘কুন্তীর বস্ত্রহরণে’ প্রাচীন ও
বর্তমানকালের নারীলাঞ্ছনার বেদনা
একাকার
হয়ে
অশ্রু
বিসর্জন করছে।
‘ব্যর্থ
কামে’
‘মহাভারতে’র
পাণ্ডু
বর্তমান কালের
ধরণীবাবু হয়ে
উপস্থিত।
বিষয়,
ভাষা
ও
গল্পশৈলীর বৈচিত্র্য দিয়ে।
দীর্ঘদিন ধরে
হরিশংকর জলদাস
আপনার
ভেতরটাকে নাড়া
দিয়ে
যাচ্ছেন। আপনার
ভাবনায় নতুন
সংযোজন
‘চিত্তরঞ্জন অথবা
যযাতির
বৃত্তান্ত’ গল্পগ্রন্থটি।