ফেরিওলা

(0 reviews)


Price:
৳120 /Pc

Quantity:
(100 available)

Total Price:
Share:

বইয়ের বিবরন : 

বইয়ের নাম: ফেরিওলা

লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়

বিভাগশ্রেণীশিশু কিশোর বই


আকাশ পরিষ্কার দেখেই জীবন বেরিয়েছিল। ঘণ্টাখানেক ঘুরতে না ঘুরতে বৃষ্টি নেমে এসেছে।
পুরোনো জীর্ণ বাড়িটার ঢাকা বারান্দায় আশ্রয় নিয়ে মনে মনে সে বর্ষাকে অভিশাপ দেয়।
কিন্তু দেহটা যেন সায় দিতে রাজি হয় না। খানিকক্ষণ বিশ্রাম করার সুযোগটাকে সাগ্রহে বরণ করতে চায়। দিন দিন যেন আরো বেশি বেশি দুর্বল মনে হচ্ছে শরীরটা।
বর্ষা বাদ সেধেছে রোজগারে, খাওয়া আরো কমে গেছে আপনা থেকে, সেই জন্য কি?
এক কাঁধের শাড়ি চাদর আর অন্য কাঁধের গামছাগুলির ওজন খুব বেশি নয়। ভারী হওয়ার মতো বেশি মাল সে কোথায় পাবে? এই সেদিন পর্যন্ত শুধু গামছাই ফেরি করত, কয়েক মাস যাবত কিছু শাড়ি আর বিছানার চাদর নিয়ে বেরোয়।
তবু এইটুকু ওজন কাঁধে নিয়ে ঘণ্টাখানেক ঘুরেই যেন গায়ের জোর ফুরিয়ে আসে, হাঁটতে রীতিমতো কষ্ট হয়। শাড়ি চাদর গামছা চাই বলে হক দিতে যেন দমে কুলোয় না, বুকে লাগে, কাশি আসে।
শাড়ি আছে?

There have been no reviews for this product yet.