জীবনানন্দ দাশ : জন্মশতবার্ষিক
বইয়ের বিবরণী
বইয়ের নাম : জীবনানন্দ দাশ : জন্মশতবার্ষিক
লেখক : আবদুল মান্নান সৈয়দ ও আবুল হাসনাত
বিভাগ/ শ্রেণী: প্রবন্ধ
জীবনানন্দ দাশ
: এই
নামটিই
আজ
বাঙালির প্রাণে
ঝংকার
তোলে।
জীবনানন্দ আর
কবিতা
: এই
দুটি
শব্দ
বিকল্প
শব্দের
মতো
হয়ে
গেছে।
রবীন্দ্রনাথ ঠাকুর
ও
নজরুল
ইসলামের সঙ্গে
সারা
পৃথিবীর বাঙালির কাছে
প্রিয়তম একটি
নাম
: জীবনানন্দ দাশ।
তাঁর
৫৫-বছরের আয়ুষ্কালে কবি
হিশেবে
জীবনানন্দ যতখানি
স্বীকৃত হয়েছেন, তার
চেয়ে
অনেক
বেশি
হয়েছেন অবহেলিত—এমনকি
ধিকৃত।
অকালমৃত্যুর পরেই
জীবনানন্দ ক্রমশ
স্ফারিত-বিস্তারিত হতে
থাকেন
এবং
এই
প্রসারণ চলছে
আজো।
জীবকালে মাত্র
সাতটি
কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছিল তার,
মাত্র
দেড়
শতাধিক
কবিতা
গ্রন্থিত হয়েছিল ইতোমধ্যেই তা
কয়েক
গুণে
বর্ধিত
হয়েছে। সেই
সঙ্গে
আবিষ্কৃত হয়ে
চলেছে
তাঁর
রচিত
ছোটোগল্প, উপন্যাস, বাংলা
ও
ইংরেজি
প্রবন্ধ, চিঠিপত্র, স্মৃতিকথা ইত্যাদির এক
বিশাল
ভাণ্ডার যা
আজো
অনিঃশেষ। বিশ্বসাহিত্যেই। এরকম
উদাহরণ
বিরল।
জীবদ্দশায় যিনি
কবি
হিশেবেই ভালোভাবে গৃহীত
হননি,
আজ
তিনি
আবহমান
বাংলা
সাহিত্যের একজন
শ্রেষ্ঠ কবি
রূপে
প্রতিষ্ঠিত। সেই
সঙ্গে—এখন দেখা যাচ্ছে
তার
সমসাময়িক আরো
অনেক
লেখকের
মতো
জীবনানন্দও ছিলেন
একজন
সব্যসাচী লেখক
: কবি
তো
বটেই
সেই
সঙ্গে
গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিক। আর
প্রতিটি মাধ্যমে নিজস্বতা খচিত
করেছেন। তিনি।
আবার,
সবমিলিয়ে তা
তাঁর
কবিব্যক্তিত্বেরই বহুধা
বিচ্ছুরণ।
জীবনানন্দের বনলতা
সেন
আর
রূপসী
বাংলা
অগণন
পাঠকের
প্রিয়। অসাধারণ এই
দুটি
কবিতাগ্রন্থ।