বইয়ের বিবরণী
বইয়ের নাম : মানুষ কী করে বড়ো হল
লেখক : মিখাইল ইলিন
বিভাগ/ শ্রেণী: বিজ্ঞান
তার পা এমন
যে একদিনে সে
হাজার হাজার মাইল
পাড়ি দিতে পারে
।
তার পাখা এমন
যে তাতে ভর
করে সে মেঘের
ওপর দিয়ে পাখিদের
চাইতেও উঁচুতে উড়তে
পারে।
তার পাখনা এমন
যে সে জলের
তলায় যেকোনো মাছের
চাইতে ভালোভাবে সাঁতার
কাটতে পারে।
তার এমনই চোখ
যে অদৃশ্য সমস্ত
কিছু ধরা পড়ে
তাতে। কান এমনই
যে পৃথিবীর অপর
প্রান্তের লোকেরা
যা বলে তা
শুনতে পায়।
তার গায়ে এত
জোর যে সে
পাহাড় ফুঁড়ে বেরিয়ে
যেতে পারে, জলপ্রপাতকে
থামিয়ে দিতে
পারে মাঝপথে ।
সে তার নিজের
ইচ্ছেমতো পৃথিবীকে
গড়াপেটা করে,
বনজঙ্গল বসায়,
এক সমুদ্রের সঙ্গে
আরেক সমুদ্র যোগ
করে, মরুভূমিকে জলসিক্ত
করে।
কে এই দৈত্য?
মানুষই হচ্ছে এই
দৈত্য।
মানুষ কেমন করে
এত বড়ো হল?
কেমন করে সে
হল দুনিয়ার প্রভু?
সেই কথা আমরা
আজ বলব