মুক্তিযুদ্ধের গল্প

(0 reviews)


Price:
৳450 /Pc

Quantity:
(100 available)

Total Price:
Share:
বইয়ের বিবরণী
বইয়ের নাম : মুক্তিযুদ্ধের গল্প
লেখক : আবুল হাসনাত
বিভাগ/ শ্রেণী: মুক্তিযুদ্ধ

উনিশ একাত্তর সালে বাঙালির মুক্তিযুদ্ধ ছিল তার হাজার বছরের ইতিহাসে এক গৌরবগাথা। সেইসঙ্গে অপমান, যন্ত্রণা লাঞ্ছনারও রক্তাক্ত ইতিহাস। নিরস্ত্র শান্তিপ্রিয় বাঙালি জাতির ওপরে পাকিস্তানি হানাদারবাহিনীর অকথ্য পাশবতা হত্যাযজ্ঞ এবং তদানীন্তন পূর্ব-পাকিস্তানে সার্বিক ধ্বংসলীলা হিটলারের নাৎসিবাহিনীর ভয়াবহ অত্যাচারকেও হার মানায়। ভেতো ভীত বাঙালির কিংবদন্তিকে নস্যাৎ করে সেদিন বাঙালি জাতি সংঘবদ্ধ সংহত হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছিল মাতৃভূমিকে বাঁচাবার জন্য, পশুত্বের ওপরে মনুষ্যত্ব অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য, নিশ্চিহ্ন হওয়া থেকে নিজেকে নিজের জাতিকে রক্ষা করার সুদৃঢ় সংকল্প নিয়ে। এর বিনিময়ে মূল্য দিতে হয়েছে অকল্পনীয় : ২৫শে মার্চ ১৯৭১-এর কালরাত্রি থেকে ১৫ই ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত ত্রিশ লক্ষ দেশপ্রেমী জনগণের মৃত্যুবরণ, লক্ষ লক্ষ দেশপ্রেমী জনগণের মৃত্যুবরণ, তিন লক্ষ জায়া-কন্যা-জননীভগিনীর শারীরিক লাঞ্ছনা, ছিন্নমূল হয়ে-যাওয়া এক কোটি মানুষের প্রতিবেশী রাষ্ট্রের উদ্বাস্তু-আশ্রয়শিবিরে অবর্ণনীয় দুঃখকষ্টে দীর্ঘ মাস কালাতিপাত এবং দেশের অভ্যন্তরে রয়ে-যাওয়া অসহায় মানুষের বন্দিশিবিরে বসবাসের ত্রাস, উৎকণ্ঠা, অপমান গ্লানি। কতিপয় দেশ জাতি-দ্রোহী আল-বদর, রাজাকার, আল্-শাম্স্ ব্যতিরেকে সেদিন স্বদেশরক্ষার মহাসগ্রামে ঝাপিয়ে পড়েনি কে? নির্বিচারে সকল বয়সের নারীপুরুষ নির্বিশেষে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মসম্প্রদায়ের লোক এবং ধনী-গরিব ভেদাভেদহীন সকল বৃত্তির মানুষ, এমনকি টোকাই, সমাজবিরোধী অপরাধী, নিষিদ্ধ পল্লীর জনমদুখিনীটি পর্যন্ত। এভাবেই সকল বাঙালির অঞ শ্রম এবং হতাশাজয়ী স্বপ্ন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। প্রতিরোধে প্রতিশোধে যে অদম্য অপরাজেয় নবীন বাঙালির জন্ম হয়েছিল তার মুখও এর পূর্বে অচেনা ছিল ইতিহাসে।
There have been no reviews for this product yet.