পদাতিক

(0 reviews)


Price:
৳130 /Pc

Quantity:
(100 available)

Total Price:
Share:

বইয়েরবিবরন :

বইয়ের নাম: পদাতিক

লেখক: সুভাষ মুখোপাধ্যায়

বিভাগশ্রেণীকবিতা



"

পদাতিক সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ। ১৯৪০- এটি যখন প্রকাশিত হয় তখন কবির বয়স মাত্র একুশ বছর। কাব্যগ্রন্থে সংকলিত হয় ১৯৩৮-১৯৪০ কালপর্বে রচিত প্রকাশিত কবির কবিতা।

মার্কসীয় রাজনৈতিক প্রত্যয়ই পদাতিক কাব্যগ্রন্থে সুভাষ মুখোপাধ্যায়ের কবিমানসের মূল ভিত্তি মৌল প্রেরণা। গণমুখী রাজনৈতিক চেতনার উষ্ণতা সঞ্চারিত হয়েছে এর প্রায় প্রতিটি কবিতায়। উনিশ তিরিশের দশকে এক দিকে ফ্যাসিবাদের উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধ-সৃষ্ট বৈনাশিক সংকট অন্য দিকে মেহনতি মানুষের বিপ্লবী সগ্রামের মাধ্যমে সাম্যমৈত্রীময় নতুন পৃথিবী রচনার প্রত্যাশাসমকালিক এই বাস্তবতার চমকপ্রদ অভিনব কাব্যিক রূপ-নির্মিতি ঘটেছে পদাতিকে। দুর্যোগ সংকটকে মোকাবেলা করে তা উত্তরণের। বলিষ্ঠ অঙ্গীকারের মাধ্যমে মূর্ত হয়েছে দায়বদ্ধ কবির অবস্থান ভূমিকা।

প্রকাশের সঙ্গে সঙ্গেই পদাতিক বাংলার কাব্য-অঙ্গনে তুমুল সাড়া জাগিয়েছিল। সর্বশ্রেণীর পাঠকের কাছে সমাদৃত হয়েছিল এটি। তিরিশের দশকের পুরোধা কবি-ব্যক্তিত্ব বুদ্ধদেব বসু তাঁর বিখ্যাত কবিতা পত্রিকায় গুরুত্বপূর্ণ সুদীর্ঘ প্রবন্ধ লিখে সেদিনকার নবীনতম কবি-প্রতিভাকে বরণ করে নিয়েছিলেন।

পদাতিক বাংলা সাহিত্যে রাজনৈতিক মতাদর্শে দৃঢ় প্রত্যয়ী কবির লেখা প্রথম রাজনৈতিক কবিতা সংকলন। কাব্যগ্রন্থই বাংলা কাব্যধারায় সাম্যবাদী চেতনাময় বলিষ্ঠ প্রবাহকে আসন্ন করে তোলে।"

There have been no reviews for this product yet.