Top Selling Products
বইয়ের বিবরণী
বইয়ের নাম : শ্রেষ্ঠ জীবনানন্দ
লেখক : আবদুল মান্নান সৈয়দ
বিভাগ/ শ্রেণী: সংকলন
বর্তমান সংগ্রহের
সম্পাদক আবদুল
মান্নান সৈয়দ
গত পঁচিশ বছর
ধরে অনবচ্ছিন্নভাবে জীবনানন্দ-চর্চা করে চলেছেন।
তাঁরই কল্যাণে আবিষ্কৃত
হয়েছে জীবনানন্দের অনেক
অগ্রন্থিত কবিতা,
কবির লেখা প্রথম
প্রবন্ধ ও
বইরিভিয়্যুগুলি। বর্তমান
সংগ্রহে প্রথমবারের
মতো গ্রন্থর্ভূত হলো
জীবনানন্দের একটি
অজ্ঞাত রচনা, ‘কালপুরুষের
উক্তি’। রচনার
পরে সে-অস্বাক্ষরিত
রচনাটি মান্নান সৈয়দই
নিয়ে এলেন দিনের
আলোয়।
এই সংগ্রহের পরিশেষ-অংশে জীবনানন্দ সম্পর্কিত
বিপুল তথ্য সমাহৃত
হলো। কবিপত্নী লাবণ্য
দাশ, কবিভ্রাতা অশোকানন্দ
দাশ, ভ্রাতৃবধু নলিনী
দাশ ও কবিকন্যা
মঞ্জুশ্রী দাশের
সাক্ষাৎকার; কবির
পিতা সত্যানন্দ দাশ-প্রতিষ্ঠিত-সম্পাদিত
‘ব্রহ্মবাদী’ পত্রিকা
সম্পর্কে তথ্যাবলি;
কবির পরিবার-পরিজনদের
লেখার নমুনা;-ইত্যাদি
বহু বিষয় গ্রন্থশেষে
নিবিষ্ট করা
হয়েছে।
শ্রেষ্ঠ জীবনানন্দ
কবি জীবনানন্দ দাশ
সম্পর্কে অপরিহার্য
এক গ্রন্থ।
There have been no reviews for this product yet.